1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস! ফতুল্লায় স্বেরাচারী দোসর জলিল মেম্বার গ্রেপ্তার ফতুল্লায় ইটিপিবিহীন দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ই নভেম্বর) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষ্যে নগর ভবনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নাসিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু , নারায়নগন্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ প্রমূখ । এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাসিকের কাউন্সিলর, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও নগরবাসী।
সিটি করপোরেশনের যে ১০টি প্রকল্প উদ্বোধন হলো: নগর ভবন, শেখ রাসেল পার্ক, পাইকপাড়া মিউচুয়াল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খাল, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডারগার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাকান্দা খেলার মাঠ।
প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার পর দোয়া করা হয়। এবং নগর ভবনের অভ্যন্তরে নাসিক মেয়র ও নারায়ণগঞ্জের ৪ সাংসদ প্রধানমন্ত্রীর পক্ষে শান্তির পায়রা কবুতর উড়িয়ে প্রকল্পগুলোর নাম ফলক উম্মোচন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট