1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাদক মামলায় সাঁজাপ্রাপ্ত আসামী মা ও মেয়ে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় কারখানা মালিক হারুন খালাসী খুন, কর্মচারী মীম আটক ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা

বন্দরে মাদক মামলায় সাঁজাপ্রাপ্ত আসামী মা ও মেয়ে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মাদক মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সাঁজাপ্রাপ্ত আসামীরা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার মৃত আবু সাঈদ মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৮) ও কুড়িপাড়া এলাকার বাবুল মেম্বারের বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার আল আমিন মিয়ার স্ত্রী জেসমিন (২৫)। এর আগে গত সোমবার (২৩ অক্টোবর) রাতে বন্দর উপজেলার নয়ামাটি ও কুড়িপাড়া এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত সাঁজাপ্রাপ্ত আসামী মা ও মেয়েকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্টে তামিল অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামী মা ও মেয়েকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী জরিনা বেগমের বিরুদ্ধে বন্দর থানার রুজুকৃত ৮(৯)২১ নং মামলার ৬ মাসের সাঁজা ও ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৭ দিনের সাঁজা ও অপর ধৃত মেয়ে জেসমিন বিরুদ্ধে একই মামলার ৩ মাসের সাঁজা ও ৩ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ১ মাসের সাঁজা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট