1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কাগজপত্র বিহীন ২টি মোটর সাইকেল আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বন্দরে কাগজপত্র বিহীন ২টি মোটর সাইকেল আটক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ জেলা ট্রাফিক পুলিশ বন্দরে অভিযান চালিয়ে কাগজ পত্র বিহীন ২টি মোটরসাইকেল আটক করার খবর পাওয়া গেছে। সোমবার (২৫ সেপ্টম্বর) সকাল ১০টায় বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই দুইটি মটোরসাইকেল আটক করা হয়। বন্দর থানা তথ্য সূত্রে জানাগেছে, জেলা ট্রাফিক পুলিশের সার্জেন ইমনসহ সঙ্গীয় ফোর্স সোমবার সকালে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন মোটর যানের কাগজপত্র তল্লাশী করে। ওই পথে চলাচলরত মোটর সাইকলে চালকগন ট্রাফিক সার্জেনের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় ঢাকা মেট্রো ল ৪৩-০০৮ ও ঢাকা মেট্রো ৫৬-৩৭৭৬ নাম্বারে ২টি মোটর সাইকেল আটক করে। ভূক্তভোগী চালকগন তাৎক্ষনিক ভাবে কাগজপত্র দেখাতে ব্যার্থ হলে ডিউটিরত ট্রাফিক সার্জেন উভয় মোটর সাইকেল চালকগনকে বিভিন্ন অপরাধে ৮ হাজার টাকা করে জরিমানা করে। পরে মোটর সাইকেল চালকগন জেলা ট্রাফিক পুলিশ অফিসে জরিমানা টাকা পরিশোধ করে দুপুরে আটককৃত মোটর সাইকেল ২টি বন্দর থানা থেকে ছাড়িয়ে নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট