1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় নারীসহ ৪ মাদক ব্যাবসায়ি আটক গাঁজা ও হেরোইন উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বেপরোয়া কথিত মহিলা দলের সভানেত্রী বন্যা আক্তার! মৃতদের আসামি আর জীবিতদের অব্যাহতি! রাকিব হত্যা মামলার তদন্ত নিয়ে প্রশ্ন? সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, গাঁজার গাছ ও বিদেশি মুদ্রাসহ আটক ৩ “সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, তিন ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ অচিরেই কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে-এমপি আল আমিন

ফতুল্লায় নারীসহ ৪ মাদক ব্যাবসায়ি আটক গাঁজা ও হেরোইন উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৫১৬ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে নারীসহ ৪জনকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। রবিবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মুসলিম নগর নতুন বাজার মধ্যপাড়া এলাকা থেকে আটক করা হয়। এ সময় পৃথক অভিযানে তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা ও ১শ’ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলো ফতুল্লা মডেল থানার বক্তাবলী চর রাজাপুর এলাকার মৃত আলী মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৬০) ও জেলার সদর থানার আমলাপাড়ার মো. ইসলামের স্ত্রী ফাতেমা ইসলাম (৫৯), ফতুল্লা মডেল থানার মুসলমিনগর নতুন বাজারের মৃত ইসলাম মাতবরের ছেলে জাহাঙ্গীর (৪৫) ও একই থানার এনায়েত নগরের জাহাঙ্গীরের ছেলে মো. মাহিম (২২)।
জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, সহাকরী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা মডেল থানার মুসলিম নগর নতুন বাজার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ শত গ্রাম গাঁজাসহ ফাতেমা ইসলাম, জাহাঙ্গীর ও মো. মাহিমকে গ্রেফতার করে। পরবতর্তীতে বিকেল ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার বক্তাবলী চর রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে অপর শীর্ষ মাদক ব্যবসায়ী জমিলা খাতুনকে ১ শত পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট