1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বাকী না দেয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

বন্দরে বাকী না দেয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বাকী না দেয়ায়কে কেন্দ্র করে ঢাকা থেকে ভাড়া করে সন্ত্রাসী এনে দোকানদার ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। গত বুধবার বিকালে মহজুমপুর গ্রামের ব্রহ্মপূত্র নদের পাড় এলাকায় এঘটনা ঘটে। আহত দোকানদারের নাম নুর হোসেন(৫০) স্ত্রী সামিরুন বেগম(৪০)। এঘটনায় আহত নুর হোসেন বাদী হয়ে সন্ত্রাসী রাজু(৪০), সেলিম(৩০), রেলী(৪০) সহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত নুর হোসেন, উপজেলার ধামগড় ইউপির মহজমপুর গ্রামের মৃত শুক্কর আলীর ছেলে। আহত নুর হোসেন জানান, ব্রহ্মপুত্র নদের তীরে দোকান বসিয়ে নুর হোসেন চা- নাস্তা, পুড়ি, সিঙ্গাড়া বিক্রি করি। এ দোকান থেকে পাশের বাড়ির ভাড়াটিয়া সেলিম বাকী খেয়ে নানা তালবাহনা করায় স্থানীয় ভাবে বিচার সালিশের মাধ্যমে পাওনা টাকা আদায় করে মিমাংসা করে দেয়। পুনরায় গত মঙ্গলবার দুপুরে সেলিম মিয়ার স্ত্রী বাকীতে কলা চায়। বাকী কলা না দেয়ায় এতে ক্ষিপ্ত হয়ে সেলিম ও বাড়ির মালিক রাজু ও তার স্ত্রী দোলা ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে গত বুধবার বিকালে আমার উপর হামলা চালায় এবং ভাংচুর লোটপাট চালিয়েছে।এসময় চাইনিজ কুড়াল দিয়ে আমার মাথায় কোপ মারলে আমার স্ত্রী ধরে ফেললে আমার স্ত্রীর হাতের আঙ্গুল কেটে যায়।
স্থানীয় মাতবর ফুয়াদ প্রধান ও জাকির হোসেন জানান, পাওনা দেনা ও বাকী দেওয়া নেওয়ার বিষয়টি উভয় পরিবারকে আপোষ মিমাংসা করে দেয়া হয়েছে। এর পর ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে দোকানদার নুর হোসেন ও তার স্ত্রীকে কোপানোর ঘটনাটি দুঃখজনক।
কামতাল তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান জানান, বহিরাগত লোকজন এনে দোকানদারের হামলার ঘটনাটি প্রথমিক ভাবে প্রমানিত হয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট