1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যার নবীগঞ্জে আরো ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

শীতলক্ষ্যার নবীগঞ্জে আরো ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরে নবীগঞ্জ এলাকায় দ্বিতীয় দিনের অভিযানে আরো ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। সোমবার ( ২৯ মে) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, নির্বাহী প্রকৌশলী (পরিচালন ও নকশা) রবিউল আলম, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মোঃ মোতালেব হোসেন, কারিগরী সহকারী (সার্ভেয়ার) রাশিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় ২টি এক্সাভেটর (ভেকু) দিয়ে দুটি ডকইয়ার্ডর নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা,  ৫টি সেমিপাকা ঘর, পাকা দেয়াল, ড্রেজারের পাইপ সহ ৩৫ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় নদীর এক কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার প্রথম দিনের অভিযানে অন্তত ১৫ টি সেমিপাকা ঘরসহ ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওইদিন নদীর দেড় কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার দ্বিতীয় দিনের অভিযানে নদীর পূর্ব তীরে বন্দরের নবীগঞ্জ এলাকায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যার মধ্যে দু’টি ডকইয়ার্ডের নদী দখলকৃত অংশে গড়ে উঠা স্থাপনা ছিল। এ ছাড়াও নদীর তীর ভরাট কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপও উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রায় এক কিলোমিটার নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট