1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
টাঙ্গাইল আদালতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন-যুগেরনারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

টাঙ্গাইল আদালতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন-যুগেরনারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্বসংবাদদাতাঃ বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বুধবার বিকেলে টাঙ্গাইল আদালত চত্বরে
বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বুধবার বিকেলে টাঙ্গাইল আদালত চত্বরেছবি: প্রথম আলো
‘আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা জানেন, মামলা জট আমাদের চিন্তিত করেছে। বিচারপ্রার্থীরা যদি দীর্ঘদিন আদালতে ঘুরে বিচার না পান, তাহলে একসময় আদালতের প্রতি তাঁরা কনফিডেন্স হারাতে পারেন।’
টাঙ্গাইল আদালত চত্বরে বুধবার বিকেলে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘ইদানীংকালে বিশেষ করে ২০২২ সাল থেকে আমাদের বিচারকেরা অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা শুনলে খুশি হবেন, গত বছর ২০২২ সালে টাঙ্গাইলে ডিসপোজালের রেট ছিল ১০২ ভাগ। অর্থাৎ যতগুলো কেস ফাইল হয়েছে ডিসপোস হয়েছে তার চেয়ে বেশি। মামলা থাকবে, কিন্তু যাতে জট না হয়। সে জন্য আমাদের বিচারকেরা চেষ্টা করে যাচ্ছেন।’
প্রধান বিচারপতি বলেন, ‘বিজ্ঞ আইনজীবী, আইনজীবীর সহকারী, বিচারপ্রার্থীসহ সবাইকে বলব আপনারা আদালতকে সহায়তা করেন। যাতে আমরা মামলা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি।’
তিনি বলেন, ‘আমরা যাদের বিচার সেবা দিয়ে থাকি, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ করছি, তারা আদালতে এসে কোথায় স্বস্তিতে বসবে এ জায়গার অব্যবস্থা ছিল। আমি শপথ নেওয়ার দিন মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, স্বস্তিতে আদালত অঙ্গনে এসে যাতে কিছু সময়ের জন্য নিজের জায়গায় বসতে পারি, তার একটি ব্যবস্থা করে দেন। তিনি আমাদের ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আবদুল আহাদ, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমান, টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক মো. রাফিজুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট