1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গাজীপুর সিটি নির্বাচন মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর বললেন, ‘জনগণ চাইলে নির্বাচন করব’। - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

গাজীপুর সিটি নির্বাচন মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর বললেন, ‘জনগণ চাইলে নির্বাচন করব’।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে হতাশ হয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম। তবে তিনি নাগরিকদের নিরাশ করতে চান না। মনোনয়ন না পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, জনগণ চাইলে তিনি মেয়র পদে নির্বাচন করবেন। আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। এখানে মেয়র পদে আজমত উল্লা, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আজ শনিবার দলীয় মনোনয়ন ঘোষণার পর দুপুরে গাজীপুরের ছয়দানা এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, তেমন কোনো নেতা–কর্মী নেই। অল্প কয়েকজন তাঁর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছেন। তাঁরা সবাই একরকম স্তব্ধ হয়ে বসে আছেন। অনেকেই বলছেন, এমনটা তাঁরা আশা করেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট