1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ময়লার গাড়িচাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ময়লার গাড়িচাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও মো. মাসুম (২৬)।

বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। তিনি বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ রয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট