1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রয়াত দৌলত মেম্বারের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফল অনুষ্ঠিত। - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ

প্রয়াত দৌলত মেম্বারের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফল অনুষ্ঠিত।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও গোগনগর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রয়াত দৌলত হোসেন মেম্বারের রুহের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বাদ আসর চর সৈয়দপুর নিউ সিটি মাতবর বাড়ি এলাকায় মরহুম দৌলত মেম্বার স্মৃতি সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রয়াত দৌলত হোসেন মেম্বারের রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রয়াত দৌলত হোসেন মেম্বারের সুযোগ্য পুত্র কাশেম সম্রাটের সভাপতিত্বে এবং মোঃ রানা’র সার্বিক পরিচালনায় এসময় দোয়া ও মিলাদের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চর সৈয়দপুর এলাকার রমিজউদ্দিন মাদবর, মরহুমের চাচাতো ভাই জালাল হোসেন মাদবর, আপন ভাই আবুল হোসেন মেম্বার, বানাই চান মাদবর, কামাল মুন্সী, মোস্তফা কামাল, রহিম বাদশা, যুবলীগ নেতা বাদশা, ইউসুফ বাদশা মাদবর, জাবেদ হোসেন, আমির হোসেন, খলিল মাদবর, ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ সানি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মরহুম দৌলত হোসেন মেম্বার ছিলেন চরসৈয়দপুর এলাকার তাজ। তিনি সমাজে ন্যায় বিচার প্রচলন করে ছিলেন। তার জীবদ্দশায় চরসৈয়দপুর ছিল শান্তিময়। মানুষ স্বাভাবিক ভাবে জীবন যাপন করতো। তিনি মেম্বার থাকাবস্থায় রাস্তাঘাট ও মসজিদ মাদ্রাসা সহ সামাজিক ভাবে ব্যপক উন্নয়ন করে গেছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট