1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমানের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে- কাজিম উদ্দিন প্রধান আওয়ামীলীগের কান্ডারী শামীম ওসমান গনমানুষের নেতা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শামীম ওসমানের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে- কাজিম উদ্দিন প্রধান আওয়ামীলীগের কান্ডারী শামীম ওসমান গনমানুষের নেতা

বিল্লাল হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

বিল্লাল হোসন
রায়ণগঞ্জ ৪ আসনের এমপি এ.কে.এম শামীম ওসমানের রোগমুক্তি কামনায় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) বিকেল ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ আওয়ামীলীগের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেন, আওয়ামীলীগের কান্ডারী শামীম ওসমান গনমানুষের নেতা। যে নেতার সুনাম খ্যাতি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পরেছে। তিনি আছে বলে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীরা মাথা উচু করে কথা বলতে পারে। আমার নেতা আজ অসুস্থ্য হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন আমার নেতা শামীম ওসমান দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, শ্রী ভোলা নাথ দাস, বন্দর উপজেলা আওয়ামীলীগের সদস্য ইয়া নূর মিয়া, ইশতিয়াক আহাম্মেদ, ইশতিয়াক আহাম্মেদ জারজিস, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ.কে.এম ইব্রাহিম কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা, সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশিক মাহামুদসহ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীরীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন ফরাজিকান্দা বড় জামে মসজিদের মোয়জ্জেম হাফেজ কাজী মাসুদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট