1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন চাই: ফখরুল - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ

আমরা নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন চাই: ফখরুল

জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৯০ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এই আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা আবারও প্রমাণ হলো। এই নির্বাচন কমিশন সরকারের একটি অঙ্গ সংগঠন হিসাবে পুরোপুরি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটি নির্বাচনের একই চেহারা। নির্বাচনের আগে আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ভোটকেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ভোটের ফলাফল পাল্টে দিচ্ছে। ২০১৮ সালে কেউ ভোট দিতে যায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশির ভাগ আসনে প্রার্থী নির্বাচিত হয়েছে। বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

বিএনপি মহাসচিব প্রশ্ন রেখে বলেন, তাহলে আর ভোটের ব্যবস্থা কেন? ভোটকেন্দ্রে তো লোকই যায় না। আমরা ভোটে অংশগ্রহণ করতে যাচ্ছি কেন? আমাদের কথাটা পরিষ্কার। আমরা নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন করতে চাই। গণতন্ত্রে বিশ্বাস করলে ভোটে অংশগ্রহণ করতেই হবে।

ফখরুল বলেন, চিকিৎসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা দেয়াটা আমরা অমানবিক বলে মনে করি। সুচিকিৎসার প্রয়োজনে তিনি যাতে বিদেশ যেতে পারেন সে ব্যাপারে বিধি-নিষেধ প্রত্যাহার করা হোক এটাই আমাদের দাবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট