1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পিকআপ চাপায় পথচারি নিহত আহত ১-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বন্দরে পিকআপ চাপায় পথচারি নিহত আহত ১-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে পিকআপ ভ্যান চাপায় সুভাষী (৭০) নামে এক পথচারি নিহত হয়েছেন সোমবার সকালে মদনপুর -মদনগঞ্জ সড়কের নবীগঞ্জ চৌরাস্তা বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুভাষী পুরান বন্দর রেললাইন এলাকার মনি দাসের স্ত্রী। এসময় ইউসুফ হাসান(৩৪) নামে আরো একজন পথচারি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি মাছ ভর্তি পিকআপ ভ্যান রাস্তা পারাপারের সময় পথচারি মহিলার উপর তুলে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরো একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেলে রিফার্ড করে। আহতের নাম ইউসুফ হাসান, তিনি বন্দরের চৌরাপাড়া এলাকার সজিব মিয়ার ছেলে।

বন্দর থানার এসআই মামুন জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ মর্গে প্রেরন করা হয়। স্থানীয় লোকজন সহায়তায় পিকআপ ভ্যান এবং চালককে আটক করা হয়েছে। মো. ওমর ফারুক (২২) আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট