1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভাষার মাসে আবারও প্রদর্শিত হতে যাচ্ছে "রণ-কথা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

ভাষার মাসে আবারও প্রদর্শিত হতে যাচ্ছে “রণ-কথা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মাতৃভাষা এবং বাঙ্গালির হার না মানা জাতি হিসেবে উন্মেষের সঙ্গে ফেব্রুয়ারির সখ্যতাটা বেশ পুরোনো। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। এর সঙ্গে চলচ্চিত্রেরও একটা যোগসূত্র তৈরি হোক সে উদ্দেশ্যেই আবারও মুক্তিযুদ্ধ বিষয় তথ্যচিত্র (ডকোমেন্টরি) “রণ-কথা”প্রদর্শিত হতে যাচ্ছে।
আগামী ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে পুনরায় প্রদর্শিত হতে যাচ্ছে যুদ্ধ জীবনের স্মৃতি নিয়ে চাঁদপুর জেলার কচুয়া থানার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার আবদুর রশিদ পাঠান এর “রণ-কথা”।
গত বছর ২২ ডিসেম্বর প্রথমবারের মত প্রদর্শিত হবার ব্যাপক সাড়া পেয়েছিলো তথ্যচিত্রটি। তাই ভাষার মাসে রণ কথা’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন কমান্ডার আবদুর রশিদ পাঠান ফাউন্ডেশন এবং নির্মাতা প্রতিষ্ঠান উঠান পিক্সরুম। তারা আয়োজিত প্রদর্শনীতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের আমন্ত্রন জানিয়েছেন।
অনুষ্ঠানে চাঁদপুর-১ আসনের মাননীয় সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড, সেলিম মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠান এর একমাত্র ছেলে রকিবুল হাসান জেমস, পরিচালনা করেছেন উঠান পিক্স রুমের কর্ণধার , নাট্য নির্দেশক, মঞ্ছ, টিভি, ও সিনেমা অভিনেতা শোয়াব মনির।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠান এর ছেলে রকিবুল হাসান জেমস তার পিতাকে নিয়ে নির্মিত উক্ত প্রদর্শনীতে সকলকে আমন্ত্রন জানিয়েছেন। তিনি জানান, তার পিতাকে নিয়ে নির্মিত তথ্যচিত্র (ডকোমেন্টরি) করার মূল উদ্দেশ্য পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মহান মুক্তিযুদ্ধের ঘটনাবলী দলিল হিসেবে সংরক্ষণ করা। ইতিমধ্যে চাঁদপুর জেলার কচুয়া থানার বীর মুক্তিযোদ্ধাদের ঘটনা সংরক্ষণের কাজ শুরু হয়েছে। তার মতে এর মাধ্যমে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের তথ্য সংরক্ষন সহ পরবর্তী প্রজন্মদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়া যাবে। তিনি বর্তমান স্বাধীনতার পক্ষের সরকারকে সরকারিভাবে এই কার্যক্রম বেগবান করার জোর দাবী জানান। প্রথমবারের মতো এই বিশেষ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট