1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে অগ্নিকান্ড একই পরিবারের ৬জন দগ্ধ হাসপাতালে ভর্তি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

সিদ্ধিরগঞ্জে অগ্নিকান্ড একই পরিবারের ৬জন দগ্ধ হাসপাতালে ভর্তি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে এক‌ই পরিবারের ৬জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটার দিকে সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩৩) তার

সাদিয়া আক্তার (১০) বোন জান্নাতি আক্তার (১৮) আরিফ হাওলাদার (২১) রহিমা আক্তার (৩২) ঋতু আক্তার (১৩)।
আহতদের এক আত্নীয় জানান সিদ্ধিরগঞ্জ বাঘপাড়া এলাকায় টিনশেড বাসাটিতে নুর মোহাম্মদের স্ত্রী সুখী আক্তার স্বপরিবার ভাড়া থাকেন। ১৫-২০ দিন আগে তাদের একটি সন্তান হয়। তাদের সেই সন্তানকে দেখতে স্বজনরা বাসায় এসেছিলেন। রাতে সেই বাসায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, কি থেকে আগুন লেগেছে তা স্পষ্টভাবে কেউ বলতে পারেনি। তবে ধারণা করছেন, গ্যাস থেকে অথবা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, এক জনের অবস্থা আশংকাজনক। আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট