1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে ৫ জন আহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বন্দরে মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে ৫ জন আহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি; বন্দরে মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে দুই নারীসহ ৫ জন গুরুত্বর আহতের ঘটনায় সংশ্লিষ্ট থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আহতের স্বামী জসীম মিয়া বাদী হয়ে গত শনিবার (২১ জানুয়ারী) রাতে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৬(১)২৪ ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮। এর আগে গত শনিবার (২১ জানুয়ারী) সকাল ৯টায় বন্দর থানার এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে উত্তর পাশে এ র্দূঘটনাটি ঘটে। আহতরা হলো স্ত্রী রিমা আক্তার (২৩) ছেলে ইয়াসিন (৬) ছোট বোন তাসলিমা আক্তার (২০) ভাগ্নিা সাকিবুল (৫)। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার মদনপুর বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরন করে। এলাকাবাসী মাধ্যমে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সড়ক র্দূঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে র্দূঘটনা কবলিত মাইক্রোবাসটি জব্দ করে। তথ্য সূত্রে জানাগেছে, কুমিল্লা জেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা জসিম মিয়ার স্ত্রী রিমা আক্তার ও তার ছেলে ইয়াছিন,ননদ তাসলিমাও ভাগ্নিা সাকিবুলকে সাথে নিয়ে গত শনিবার (২১ জানুয়ারী) ছোট ভাই মহসিনের বাসা ঢাকা সাইনবোর্ড হইতে নিজ বাড়ি কুমিল্লা যাওয়ার জন্য বাস যোগে মদনপুর যায়। পরবর্তীতে মদনপুর হইতে সিএনজিযোগে নিজ বাড়ির যাওয়ার পথে সকাল ৯ টায় বন্দর উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুরগামী লেনে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ঢাকা হতে আসা একটি নোয়া মাইক্রোবাস যার রেজি নং ঢাকা মেট্রো চ ৫১-২৪০০ গাড়ির অজ্ঞতনামা চালক দ্রুত ও বেপরোয়া গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিকে আচমকা ধাক্কা দিলে সিএনজিতে থাকা উল্লেখিত যাত্রীরা মারাত্মকভাবে জখম হয়। সে সাথে র্দূঘটনা কবিলিত মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় সিএনজিতে থাকা ৪ জন ও মাইক্রোবাসে থাকা একজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। র্দূঘটনার পর থেকে ঘাতক অজ্ঞাত মাইক্রোবাস চালক পলাতক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট