1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সদরে নতুন কারিকুলামে জাতীয় পাঠ্যপুস্তকের উপর প্রশিক্ষণ সম্পন্ন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

নারায়ণগঞ্জ সদরে নতুন কারিকুলামে জাতীয় পাঠ্যপুস্তকের উপর প্রশিক্ষণ সম্পন্ন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ প্রযুক্তি ও শিক্ষারমান উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে ৭দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ডিসেম্বর) ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুল ও কমর আলী কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২হাজার ৯জন শিক্ষকদের অষ্টম ও নবম শ্রেনীর নতুন কারিকুলামে জাতীয় পাঠ্যপুস্তক কাঠামোর উপর ৭দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৬৩ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেবসহ সহকারী শিক্ষা অফিসার।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব জানান, নতুন শিক্ষা কারিকুলামে বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, স্বাস্থ্য ও সুরক্ষা, ডিজিটাল টেকনোলজি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, জীবন ও জীবিকা ও শিল্প ও সংস্কৃতিসহ মোট ১১টি বিষয়ের উপর শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়।
৭ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারি শিক্ষকদের আয়োজনে কেক কেটে উল্লাস প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট