1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আজমেরী ওসমানের উদ্যো‌গে দুবাই প্রবাসি ইউসুফ এর কুলখা‌নি ও দোয়া অনু‌ষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

আজমেরী ওসমানের উদ্যো‌গে দুবাই প্রবাসি ইউসুফ এর কুলখা‌নি ও দোয়া অনু‌ষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ওসমান পরিবারের কর্নধার আজমেরী ওসমানের উদ্যো‌গে তার অত‌্যন্ত স্নে‌হের ছোটভাই দুবাই প্রবাসি ইউসুফ খান এর কুলখা‌নি উপল‌ক্ষে মরহু‌মের রু‌হের মাগ‌ফিরাত কামনায় দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
র‌বিবার (১০ ডি‌সেম্বর) বাদ আসর শহ‌রের আল্লামা ইকবাল রোডস্থ আজ‌মেরী ওসমা‌নের বাসভব‌নের নি‌চে এ দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। দোয়া মাহ‌ফি‌লে মরহুম ইউসুফ খান এর রুহের মাগফিরাত কামনা করা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
দোয়া মাহ‌ফি‌লে উপ‌স্থিত ছি‌লেন আওয়ামী লীগ নেতা কাজি আমির, আওয়ামী লীগ আব্দুল হামিদ প্রধান, হোসেন রেজা, মো: নাসির উদ্দিন, জোহাদ শাকিল, সুমন, মনির হোসেন, সেলিম, মাসুম, সেতু সহ আজমেরী ওসমানের অনুগামী জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।
উল্লেখ‌্য, গত বুধবার (৬ ডিসেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর নিজ বাড়িতে দুবাই প্রবাসি ইউসুফ খান হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল ক‌রেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ বছর। তার আক‌ষ্মিক মৃত‌্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রেন নারায়ণগঞ্জের যুব নেতা আজমেরী ওসমান। তি‌নি মরহুমের রুহের মাগফিরাত কামনা করা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট