1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ২০ নং ওয়ার্ডে তীব্র পানি সংকট-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বন্দরে ২০ নং ওয়ার্ডে তীব্র পানি সংকট-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২০নং ওয়ার্ডে আবারো পানির সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে ওয়াসার ডীপ ও মটর বিকল হয়ে পড়ায় উল্লেখিত ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি,হাজীপুর,মৃধাবাড়িসহ আশ পাশের সবক’টি মহল্লায় পানি সংকট তীব্র আকারে ধারণ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তর ও ব্যক্তিবর্গেও সঙ্গে যোগাযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় গোটা সোনাকান্দা এলাকায় পানির হাহাকার দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সোনাকান্দা এলাকার জনৈক বাসিন্দা জানান,বেশ কিছুদিন ধরে এলাকার কোথাও কোন পানির সংস্থান নেই। সোনাকান্দায় অবস্থিত ওয়াসার পাম্প স্থাপন করা হলেও সেই পাম্পের ডিপটি অনেক দিন ধরে বিকল হয়ে পড়েছে। অপরদিকে হাট এলাকায় যে মটরটি স্থাপন করা হয়েছে সেটিও বিকল। বিকল মেশিনারীগুলো সংস্কারের কোন সম্ভাবনাও দেখা যাচ্ছেনা। এভাবে মানুষ কয়দিন পানিবিহীন জীবন পান করবে। পানি ছাড়া জীবন কখনো চলতে পারেনা। অপরাপর বাসিন্দা একই শর্তে জানান,আমরা অনেক আশাবাদী ছিলাম যেহেতু ওয়াসার প্রজেক্টটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে নিয়েছেন সেহেতু হয়তোবা আমাদের দীর্ঘ দিনের পানি সমস্যার অবসান হবে। কিন্তু এখন দেখছি তার বিপরীত সমাধাণতো দূরের কথা অদ্যাবধি আমরা ঠিকমতো পানিই পাইনা। এভাবে আর কতদিন। আমরা বাঁচতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই পানি সমস্যার স্থায়ী সমাধান চাই। এর আগেও আমরা এই পানি সমস্যার জন্য আন্দোলন করেছি। মানববন্ধন থেকে শুরু করে অনেক বড় বড় আন্দোলনও করেছি। তখন কিন্তু কর্তৃপক্ষ ঠিকই পদক্ষেপ নিয়েছিল। পরিস্থিতি সে পর্যায়ে গেলে আমরা আবারো আন্দোলন কর্মসূচীতে যেতে বাধ্য হবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট