1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইনী পেশায় থেকেও সরকারি স্কুলে চাকুরি করার অভিযোগ উঠেছে এডঃ আফরোজা পারভীনের বিরুদ্ধে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

আইনী পেশায় থেকেও সরকারি স্কুলে চাকুরি করার অভিযোগ উঠেছে এডঃ আফরোজা পারভীনের বিরুদ্ধে-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে আইন পেশায় থেকেও ৪৭নং লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি করার অভিযোগ পাওয়া গেছে এড. আফরোজা পারভীন সীমা বিরুদ্ধে। যা সরকারি বিধি বর্হিভূত। এ আইনজীবী দ্বৈত পেশায় থাকায় বিঘ্ন হচ্ছে যেমন শিক্ষা ব্যবস্থায় ও বিচার প্রাথর্ীদের। শিশুরা হচ্ছে শিক্ষা বঞ্চিত আর বিচার প্রাথর্ীরা সময় মত তাদের লয়ারকে না পেয়ে বিচার থেকে বঞ্চিত হওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়টি নিয়ে বন্দরের কদম রসুল খাদেমপাড়াসহ আশপাশের এলাকাসির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি যেহেতু তিনি আইনজীবী তাই তিনি সরকারি চাকুরি শিক্ষকতা ছেড়ে দিয়ে অন্যকে সরকারি চাকুরি করার সুযোগ করে দেয়া। কিন্তু তিনি তথ্য গোপন করে সরকারি চাকুরি নেয়া সরকারি বিধি বর্হিভ্থত। এ বিষয়ে এলাকাবাসী একটি অভিযোগপত্র গণস্বাক্ষর দিয়ে জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন্দর উপজেলা শিক্ষা অফিসার বরাবরে দাখিল করেছেন। গত ৬ আগষ্টে অভিযোগ দাখিল করলেও এ পর্যন্ত শিক্ষা প্রশাসন বা স্কুল কৃর্তপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। কিন্তু সে একজন আইনজীবী হওয়ার পরও সরকারি বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই দিকে সরকারি সুযোগ গ্রহন করে চলছে। অভিযোগে উল্লেখ করা হয়, বন্দর উপজেলার অধিনে ৪৭ নং লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা পারভীন সীমা সরকারি চাকুরী বিধি লঙ্ঘন করে শিক্ষকতার পাশাপাশি নারায়ণগঞ্জ আদালতে আইনী পেশা চালিয়ে যাচ্ছেন। তার আইনজীবী সমিতির আই ডি নং ১০৪৬। তিনি সপ্তাহে দুই/তিন দিন স্কুলে শিশুদের শিক্ষা না দিয়ে আদালতে আইনী প্রেক্টিস করতে চলে যেতে হয়। আর এ কারণে শিশুরা শিক্ষা বঞ্চিত হচ্ছে। অপরদিকে স্কুলে চাপ থাকলে সময় মত আদালতে গিয়ে অনেক সময় বিচার প্রাথর্ীদের আইনী সেবা দিতে না পারায় অনেকে সঠিক চিার থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ ব্যপারে স্কুলে গিয়ে শিক্ষা আফরোজা পারভীন সীমা খোঁজ করে পাওয়া যায়নি। এ ব্যপারে বন্দর উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি সহকারি শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা প্রতিবেদন দিতে প্রতিবেদন পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সরকারি চাকুরি করে কেহ আইনী পেশায় যুক্ত থাকতে পারবে না এটা সরকারি চাকুরী বিধি বর্হিভূত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট