
যুগের নারায়ণগঞ্জ:
এক বছরের মেয়াদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীব।
নিয়োগের খবর প্রকাশের পর রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানান তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। অশেষ শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এই সম্মানিত অবস্থানে পৌঁছানোর তৌফিক দান করেছেন। এই অর্জন আমার একার নয়, এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল।”
তিনি আরও লেখেন, “সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়কে, যাঁর দিকনির্দেশনা ও আস্থার কারণে আমি এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।”
দোয়া কামনা করে তিনি লেখেন, “সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে এই পদের মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাকে নারায়ণগঞ্জের আপামর জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমিন।”