1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, গাঁজার গাছ ও বিদেশি মুদ্রাসহ আটক ৩ “সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, তিন ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ অচিরেই কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে-এমপি আল আমিন এনডিএ চেয়ারম্যান নিয়োগ: তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা রাজীবের “গ্রেপ্তারের নির্দেশ ওসি’র” তবুও অধরা সোর্স সাদ্দাম! ফতুল্লার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফতুল্লার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকালে ফতুল্লার চাঁদমারী মসজিদসংলগ্ন বিলকিস আক্তারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের নাম অপু। তার গ্রামের বাড়ি খুলনা জেলায় বলে জানা গেলেও বিস্তারিত ঠিকানা ও স্বজনদের পরিচয় এখনো জানা যায়নি।

বাড়ির মালিক বিলকিস আক্তার জানান, অপু কয়েক বছর ধরে তার বাড়ির একটি কক্ষে ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। একসময় তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তবে প্রায় দুই বছর ধরে বেকার ছিলেন।

তিনি বলেন, সকালে অন্য ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে তাকে খবর দেন। পরে তিনি ঢাকা থেকে এসে দেখেন, অপুর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখা যায়, মরদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় ও স্বজনদের সন্ধান পাওয়া যায়নি। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে স্বজনদের অবহিত করা হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট