1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, কনষ্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৫৫ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, কনষ্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৫৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে ৫৫ জন নারী-পুরুষ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৮ মে) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আরাফাতুল ইসলাম,ফৌজিয়া হাবিব খান,তাসমিন আক্তার এবং হাসিনুজ্জামানসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়,গত ২১ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন ধাপের শারীরিক যাচাই-বাছাই শেষে ৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সবশেষে মেধা, যোগ্যতা,সততা ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে ৫৫ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ আনন্দে অশ্রুসিক্ত হন,আবার কেউ সহপ্রার্থীদের সঙ্গে কোলাকুলি করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে বলেন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত যোগ্যরাই নির্বাচিত হয়েছেন। তিনি নতুন সদস্যদের সততা,নিষ্ঠা,মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বাংলাদেশ পুলিশে এমন স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট