1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নৌ চাঁদাবাজ জুয়েলকে কুপিয়ে হত্যা, গ্রেফতার দুই - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

বন্দরে নৌ চাঁদাবাজ জুয়েলকে কুপিয়ে হত্যা, গ্রেফতার দুই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের নদীর তীরে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা জুয়েলকে কুপিয়ে হত্যা করেছে। ওই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করছে।

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে ১৯ মে (মঙ্গলবার) দুপুরে জুয়েল হত্যার ঘটনা ঘটে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা আশরাফউদ্দিন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ওই হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শান্তিনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আকাশ (৩৫), রফিকের ছেলে আশিক (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে আছি।

এলাকাবাসী বলেছে, বন্দর থানার শান্তিনগর এলাকার তাজুল ইসলাম ও জোৎস্না বেগম দম্পত্তির ছেলে জুয়েল(৪৪)। সে এলাকায় স্ত্রী ঝুমুর ও দুই মেয়ে নাজলা, তাবাসসুম নিয়ে উক্ত বসবাস করে আসছিলেন।

প্রতিপক্ষের হামলায় নিহত জুয়েল চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সে সাথে শীতলক্ষ্যা নদীতে চলমান বালুবাহি বাল্কহেড ও পন্যবাহি নৌযানে চাঁদাবাজিই ছিল তার আয়ের একমাত্র উৎস।

স্থানীয়রা জানান, বন্দরের শান্তিনগর এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে মঙ্গলবার দুপুরে মাদক সন্ত্রাসী জুয়েল ও স্থানীয় সাত্তারের ছেলে শ্যামল বাহিনীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। আর এতেই প্রতিপক্ষ সন্ত্রাসীরা জুয়েলকে চাপাতি দিয়ে এলোপাতারী ভাবে কুপিয়ে শরীরের বিভিন্নস্থানে গুরুতট জখম প্রাপ্ত হয়।

জুয়েলের বোন ঝুমা আকতার জানায়, আমার ভাই নদীতে বাল্কহেডের টাকা আদায় করে থাকে। তাকে নদীর তীরে দুপুরে মদনগঞ্জ ছৈয়ালবাড়ী ঘাট এলাকার সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে।

এসময় স্থানীয় লোকজন গুরুতর আহতবস্থায় আমার ভাইকে হাসপাতালে নেয়ার জন্য রিক্সায় উঠায় আমি খবর পেয়ে ওই রিক্সাযোগে তাকে সদরের মন্ডলপাড়া এলাকার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। এসময় হাসপতালের দায়িত্বরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল আলম জানান, জুয়েলের মাথার পেছন দিকে কোপানোর কারনে গুরুতর জখম প্রাপ্ত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরনে পথেই জুয়েল মারা যায়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুয়েল নামের এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আমরা আকাশ এবং আশিক নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে জুয়েল নিহত হওয়ার ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট