1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৫ জনেরই মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী সোনারগাঁয় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে কোরবানির হাটগুলোর নিয়ন্ত্রন বিএনপির কব্জায়! সোনারগাঁওয়ে ট্রাকচাপায় রিকশাচালক নিহত, ট্রাক ও চালক আটক নারায়ণগঞ্জে উগ্র মেজাজের নেতানিয়াহুকে দেখতে খামারে ভিড় রূপগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারী কর্মকর্তার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করলেন খেলাফত মজলিস সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ সাইদুর গ্রেফতার

নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” কর্মসূচি। বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তৃতীয়বারের মতো এ কর্মসূচির আয়োজন করে লাল সবুজ সোসাইটি।

কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় এসো আলোর সন্ধানে যুব সংগঠন, আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ এবং লজিক অফ বাংলাদেশ।

আয়োজকরা জানান, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের একটি আন্তর্জাতিক আন্দোলন। কর্মসূচিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং জলবায়ু সুবিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এসময় বক্তারা বলেন, কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণই এ আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলেও তারা উল্লেখ করেন।

কর্মসূচি পরিচালনা করেন লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ শাখার সভাপতি মোছা. রোকেয়া আমান অর্পা এবং কোষাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন শান্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ফাউন্ডার মো. নবী হোসেন, লজিক অফ বাংলাদেশের ফাউন্ডার ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর রাফিসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট