1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৫ জনেরই মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী সোনারগাঁয় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে কোরবানির হাটগুলোর নিয়ন্ত্রন বিএনপির কব্জায়! সোনারগাঁওয়ে ট্রাকচাপায় রিকশাচালক নিহত, ট্রাক ও চালক আটক নারায়ণগঞ্জে উগ্র মেজাজের নেতানিয়াহুকে দেখতে খামারে ভিড় রূপগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারী কর্মকর্তার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করলেন খেলাফত মজলিস সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ সাইদুর গ্রেফতার

নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড আয়োজিত ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ মে) রাত ৮টায় ক্লাবের গেস্ট হাউজ ক্যাফেটেরিয়ায় এক বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি আলহাজ এম. সোলায়মান।

ক্লাব সদস্য মো. সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, টেনিস উপ-কমিটির আহ্বায়ক মো. জাহিদ হোসেন, ক্লাব সদস্য আলহাজ মো. আসলাম, হাজী কামাল উদ্দীন আহমেদ ও সারোয়ার হোসেন টিটু।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ৩০ এপ্রিল সফলভাবে সম্পন্ন হয়। টুর্নামেন্টে রেজা ফাহাদ ও ইফতেখার আহমেদ পুলক জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্স-আপ হন মো. জাহিদ হোসেন ও মো. সাইফুর রহমান জুটি। তৃতীয় রানার্স-আপ হন মো. মোফাজ্জল হোসেন মিন্টু ও মোহাম্মদ আলী সোহেল জুটি এবং চতুর্থ রানার্স-আপ হন হাজী কামালউদ্দীন আহমেদ ও ফরিদ উদ্দীন খান জুটি।

অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য মো. আলতাফ হোসেন, উজ্জ্বল হোসেন, খান আব্দুল কাদির মাহবুব বাবু, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপকসহ উপ-কমিটির সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে ক্লাবের ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট