1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ডাইং কারখানায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ

দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই সরকারকে জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো ধরনের তালবাহানা না করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​মাওলানা আবদুল জব্বার বলেন, “ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে এই রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়েছে। সুতরাং, জনগণের দেওয়া ম্যান্ডেট নিয়ে কোনো প্রকার তালবাহানা এ দেশের মানুষ মেনে নেবে না।”

​তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না। নতুন করে যারাই স্বৈরাচারী হওয়ার দুঃসাহস দেখাবে, দেশের জাগ্রত জনগণ তাদেরকে লাল কার্ড দেখাতে দ্বিধা করবে না।”

​মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় আর ও উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন। এ সময় মহানগরী কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং সকল থানার আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট