যুগের নারায়ণগঞ্জ:
ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই সরকারকে জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো ধরনের তালবাহানা না করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, "ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে এই রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়েছে। সুতরাং, জনগণের দেওয়া ম্যান্ডেট নিয়ে কোনো প্রকার তালবাহানা এ দেশের মানুষ মেনে নেবে না।"
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "এ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না। নতুন করে যারাই স্বৈরাচারী হওয়ার দুঃসাহস দেখাবে, দেশের জাগ্রত জনগণ তাদেরকে লাল কার্ড দেখাতে দ্বিধা করবে না।"
মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় আর ও উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন। এ সময় মহানগরী কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং সকল থানার আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত