1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বৈশ্বিক মন্দা রপ্তানি কমার বড় নিয়ামক হিসেবে কাজ করছে-শিল্পমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু রূপগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে মারধর: গর্ভের সন্তান নষ্টের অভিযোগ অনলাইনে প্রতারণা: বন্দরে প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক মরহুম পিতার বদলি হজ্ব পালনে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী বুলবুল ইসলাম মোবাইলে হত্যার কথা ফাঁস, ফতুল্লায় প্রবাসীর বাড়িতে কিশোরের লাশ বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক-দিপু ভূইয়া ফতুল্লায় গুদামের আগুন নিয়ন্ত্রণে

সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের লবন তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার আনলোডের সময় বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটায় সোনারগাঁও সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন।

নিহত মেহেদী হাসান (৪৫) উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

তিনি মেঘনা ইন্ডাস্ট্রিয়িাল ইকোনোমিক জোনের ভেতরে লবন তৈরির কারখানাটিতে দীর্ঘ বছর ধরে লোড-আনলোড শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানায় পুলিশ।

পরিদর্শক জামাল উদ্দিন বলেন, “লবন তৈরির কারখানাটিতে গ্যাস সিলিন্ডার আনলোডের কাজ করছিলেন মেহেদী হাসান। গাড়ি থেকে একজন নিচে সিলিন্ডার দিচ্ছিলেন এবং তা ধরে জড়ো করছিলেন মেহেদী। অসাবধানতাবশত একটি সিলিন্ডার হাত ফসকে নিচে পড়ে গেলে তা বিস্ফোরিত হয়।

“বিস্ফোরণে নিহতের শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই শ্রমিক।”

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

“নিহতের স্বজনদের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তারা দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে উল্লেখ করে একটি অপমৃত্যু মামলা করেছেন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে”, বলেন ওই পুলিশ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট