
যুগের নারায়ণগঞ্জ:
বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব বুলবুল ইসলাম তার মরহুম বাবার পক্ষ থেকে বদলি হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা করবেন।
যাত্রার প্রাক্কালে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বুলবুল জানান, তার মরহুম বাবার আত্মার মাগফিরাত কামনায় এই বদলি হজ্ব পালন করা হচ্ছে। যেন আল্লাহ তাআলা তার এই ইবাদত কবুল করেন এবং তার পিতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এ জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন তিনি।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরাও তার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং তার সুস্থভাবে হজ্ব পালন শেষে দেশে প্রত্যাবর্তন কামনা করেন।
শুক্রবার বাদ জুম্মা বায়তুল আকসা জামে মসজিদের বুলবুলের হজ্ব যাত্রা ও সকল হাজীদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম ও খতিব মুফতি মিজবা খান।
এসময় উপস্থিত ছিলেন, বায়তুল আকসা জামে মসজিদ কমিটির সভাপতি শফিউদ্দিন খোকন সরদর, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, কোষাধক্ষ্য আজিজ, আশিক মাহমুদ, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন খন্দকার, সহ-সভাপতি আব্দুল সালাম মোল্লা, মতিন, শফিউদ্দিন খন্দকার তপন, ফরিদ আহমেদ, মোহাম্মদ সেন্টু আহমেদ, আইনুদ্দিন বাহার নান্টু, মোহাম্মদ আলী প্রমূখ।
উল্লেখ্য, ইসলামী শরীয়াহ অনুযায়ী, কোনো ব্যক্তি জীবিত অবস্থায় হজ্ব পালন করতে না পারলে বা মৃত্যুবরণ করলে তার পক্ষ থেকে অন্য কেউ হজ্ব আদায় করলে তাকে বদলি হজ্ব বলা হয়।