1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক মরহুম পিতার বদলি হজ্ব পালনে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী বুলবুল ইসলাম মোবাইলে হত্যার কথা ফাঁস, ফতুল্লায় প্রবাসীর বাড়িতে কিশোরের লাশ বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক-দিপু ভূইয়া ফতুল্লায় গুদামের আগুন নিয়ন্ত্রণে চাঁদাবাজি:বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থগিতের আবেদন ফতুল্লায় ঝুটের গুদামে আগুন সিদ্ধিরগঞ্জে আবারও বেপরোয়া সেই ছাত্রলীগ ক্যাডার জিসান ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি শ্রমিক ফ্রন্টের

বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের বিচার চাওয়ার অপরাধে ভুক্তভোগী গৃহকর্মীর চুল কেটে দেওয়ার মামলায় বাড়ির মালিক যুবদল নেতা বাবুল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বাবুল মিয়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলহর এলাকার মৃত মোজাফফর আলী ছেলে।

বাবুল জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এ ব্যাপারে ভুক্তভোগী গৃহকর্মী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বাবুল ও তার স্ত্রী বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

গত ১৭ এপ্রিল বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকায় বাবুলের বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী নারী কুমিল্লার বাসিন্দা। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে বন্দরের মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং কাজ করতেন স্থানীয় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে।

ভুক্তভোগীর অভিযোগ, গত শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির মালিক তাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখেন, বাসায় মালিক একাই আছেন। এক পর্যায়ে কাজ করার সময় বাবুল মিয়া তাকে কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি মালিকের স্ত্রীকে জানিয়ে বিচার দাবি করলে উল্টো ওই নারীকে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্ত স্বামী-স্ত্রী মিলে মাথার চুলও কেটে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাবুলের স্ত্রীকেও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলেও জানান ওসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট