1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বেয়াদবদের মাইনাস করে হেফাজতের কমিটি গঠনের আহ্বান জানালেন মা.আউয়াল জিমখানা কলোনীতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৯ প্রাক্তন প্রেমিক কতৃক হামলার শিকার গণ অধিকার পরিষেদর নেত্রী উপজেলা পরিষদের সভায় আ.লীগের ৬ চেয়ারম্যান, আড়াইহাজার জুড়ে সমালোচনা ৩ দফা দাবিতে শহরে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা উচ্ছেদ কর্মীদের ওপর হামলার ঘটনায় মামালা, আসামি দেড়শ

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লা থানা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় সাগর সিদ্দিকী বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদেরকে ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা দেয়। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, সমাজে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি “ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট