1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচনে প্রভাব বিস্তার করা হলে নব্য ফ্যাসিষ্ট হিসেবে গণ্য হবে-আল আমিন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

নির্বাচনে প্রভাব বিস্তার করা হলে নব্য ফ্যাসিষ্ট হিসেবে গণ্য হবে-আল আমিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে দশ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ভোটকে টাকা, সন্ত্রাস ও পেশিশক্তির মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করলে নারায়ণগঞ্জের জনগণই তা প্রতিহত করবে। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে শামীম ওসমানকে পালাতে বাধ্য করা হয়েছিল, ভবিষ্যতেও কেউ গায়ের জোরের রাজনীতি করতে চাইলে জনগণ তাদের পালাতে বাধ্য করবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শহরের হাজিগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে এসব কথা বলেন তিনি।

আব্দুল্লাহ আল আমিন বলেন, বিভিন্ন প্রার্থীর লোকজন প্রকাশ্যে ও আড়ালে তাদের নেতাকর্মীদের হুমকি দিয়ে বলছে—ভোট টাকায় বা সন্ত্রাসে হবে। এ ধরনের বক্তব্য জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি ভোটাধিকার হরণ বা বাধাগ্রস্ত করতে চায়, তাহলে যেভাবে ফ্যাসিস্টদের দেশ থেকে নির্মূল করা হয়েছে, সেভাবেই নব্য ফ্যাসিস্টদেরও জনগণ দমন করবে।

এর আগে তিনি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।

প্রচারণার সূচনায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এই যাত্রা শুরু করা হয়েছে, যাকে তিনি ‘নারায়ণগঞ্জের পরিবর্তনের যাত্রা’ হিসেবে উল্লেখ করেন। জাতীয় নাগরিক পার্টি ও দশ দলীয় জোটের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, জোটের প্রতিটি প্রার্থীকে বিজয়ী করাই তাদের দায়িত্ব এবং সেই লক্ষ্যেই তারা মাঠে রয়েছেন ও থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট