1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, আটক ১০ শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম নাসিক: হকারদের অবস্থান কর্মসূচী, পুলিশের বাধা নাগরিক সমস্যা: বন্দরে পিডিবি’র দেয়াল, প্রতিবাদে মানববন্ধন বন্দরের মদনগঞ্জে তীব্র পানি সংকট বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণসংযোগ নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক রূপগঞ্জে পুলিশের উপর হামলা: যুবদল থেকে বহিষ্কার শামীম

শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মতবিনিময় সভায় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, হকার, কিশোর গ্যাং ও মাদক নারায়ণগঞ্জের প্রধান নাগরিক সমস্যা। এসব সমস্যা সমাধানে সাংবাদিকসহ সকল নাগরিককে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

মঙ্গলবার (৫ মে) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আবুল কালাম বলেন, বিগত সরকারের আমলে শহরের উন্নয়নের নামে কিছু সুবিধাবাদী মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে। সে সময় প্রতিবাদ করা সম্ভব হয়নি। বর্তমানে দেশের গণতান্ত্রিক সরকারের বয়স মাত্র আড়াই মাস উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে সময় প্রয়োজন, তবে এর মধ্যেই বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাওয়া হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সত্য খবর প্রকাশ করতে হবে। আমাদের ভুল থাকলে লিখবেন, আবার ভালো কাজের প্রশংসাও করবেন—তাতে কাজের উৎসাহ বাড়ে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও তৎপর হতে হবে। পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে শহরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আরিফ আলম দীপু, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম, প্রণব কৃষ্ণ রায়, এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

এছাড়া মতবিনিময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, অ্যাডভোকেট মনির হোসেন, রফিকুল ইসলাম রফিক, আমির হুসাইন স্মিথ, মো. শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, এমরান আলী সজীব, সাবিত আল হাসান ও মো. সাইফুল ইসলাম সায়েম।

সভা শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট