1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অস্ত্র হাতে আমার ছবি দেখলে নেত্রী যেন রাগ না করেন: ওবায়দুল কাদেরকে শামীম ওসমান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

অস্ত্র হাতে আমার ছবি দেখলে নেত্রী যেন রাগ না করেন: ওবায়দুল কাদেরকে শামীম ওসমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‘পুলিশ কিছু করতে পারছিল না। সাহায্য চাইছে। আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে। আমি আর অস্ত্র ছাড়া মুভ করতে পারছি না।’—এমন বক্তব্য উঠে এসেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মধ্যকার একটি ফোনালাপে।

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে আন্দোলন দমন প্রসঙ্গে তাদের এই ফোনালাপের অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছে প্রসিকিউশন।

সোমবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে শামীম ওসমান ও ওবায়দুল কাদেরের কথোপকথনের অংশ পড়ে শোনানো হয়।

ফোনালাপে শামীম ওসমানকে বলতে শোনা যায়, তিনি নারায়ণগঞ্জে অস্ত্র ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন, এরপর সিদ্ধিরগঞ্জে গেছেন এবং পরে চিটাগং রোড খালি করার কথা জানান। একই সঙ্গে তিনি বলেন, অস্ত্র হাতে তার ছবি দেখলে ‘নেত্রী’ অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করেন, সে বিষয়েও ওবায়দুল কাদেরের মাধ্যমে বার্তা পৌঁছানোর অনুরোধ করেন।

এ বিষয়ে প্রসিকিউটর তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আজ প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এটি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা।

তিনি জানান, ২০২৪ সালের ১৯ জুলাই, ২১ জুলাই ও ৫ আগস্ট—এই তিন দিনে শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যা করা হয়েছে। এ সময় গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে অসংখ্য ছাত্র-জনতাকে আহত করা হয়।

এই মামলায় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনাল দাখিল করা ফরমাল চার্জ ও তথ্যপ্রমাণ পর্যালোচনা করে অভিযোগ আমলে নিয়েছেন।

প্রসিকিউটর জানান, আগামী ২৬ জানুয়ারি আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসিকিউশন আরও জানায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শামীম ওসমান নিয়মিতভাবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মোবাইলে যোগাযোগ রাখতেন। এসব কল রেকর্ড ও সিডিআর, পাশাপাশি ফোনালাপের ফরেনসিক টেস্ট রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের দাবি, এসব প্রমাণের মাধ্যমে দেখানো হয়েছে যে শামীম ওসমান সরাসরি অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন এবং তা দলীয় শীর্ষ নেতৃত্বের অবগতিতেই হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট