1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

মানবিক সহায়তার মাধ্যমেই মানবিক সমাজ গড়ে তুলা সম্ভব-বাবুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে এবং প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল।

বক্তব্যে তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সহায়তার মাধ্যমেই একটি সুন্দর, মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি ৫ আগস্টের ঘটনার কথা স্মরণ করে বলেন, সেদিন সারাদেশে যখন বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটছিল, তখন তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে ফোন করে থানা রক্ষার্থে সহযোগিতা চান। রিয়াদ চৌধুরী তাৎক্ষণিকভাবে থানা রক্ষায় সহযোগিতা করেন।

তিনি বলেন, “সেদিন যদি থানা লুট হতো, সেই লুটকৃত অস্ত্র দিয়েই আজ আমাদের বুকেই গুলি করা হতো। এজন্য রিয়াদ চৌধুরী কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য।”

নারায়ণগঞ্জ জেলা প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে. এস. এম. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর মোহাম্মদ মনির, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট