1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

রূপগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি করতে বাধা দেওয়ায় আমেনা বেগম নামে এক গৃহবধূকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে বলে জানা গেছে। এ সময় এলাকাবাসী অভিযুক্তদের মধ্যে মেহেদী নামে একজনকে আটক করে পিটিয়ে হত্যা করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম কেরাবো এলাকার দেওয়ান কামরুজ্জামান বাবুলের স্ত্রী। অন্যদিকে গণপিটুনিতে নিহত মেহেদী কাঞ্চন পৌরসভার মস্তাপুর এলাকার রেজাউলের ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, কেরাবো এলাকার কামরুজ্জামান বাবুলের বাড়িতে ৪ দিন আগে টাইলস বসানোর কাজ করেছিল মেহেদীসহ কয়েকজন। এদিকে শুক্রবার দুপুরে বাড়ি ফাঁকা ভেবে চুরির উদ্দেশ্যে মেহেদী ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় ঘরের ভেতরে থাকা গৃহবধূ আমেনা বেগম তাকে আটকালে মেহেদী ধারালো ছোরা দিয়ে উপর্যুপরি আঘাত করে। পরে আমেনার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মেহেদী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে আটক করে লোকজন।

পরে গুরুতর আহত আমেনাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমেনা বেগমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আটক মেহেদীকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ দুইটির প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট