1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শারদীয় দুর্গোৎসবে না.গঞ্জ ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টিকটকে প্রেম অত:পর চাঁদপুর থেকে ডেকে এনে নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১, আহত ২ নবজাতককে ফেলার চেষ্টা: অভাবী ঘরের শিশুটির ‘দায়িত্ব’ নিলেন দম্পতি এবার অপকর্ম ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নেমেছে কুত্তা দীলিপ! সিদ্ধিরগঞ্জে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সোনারগাঁয়ে এনসিপিতে যোগ দিলেন গণ পরিষদের নেতৃবৃন্দ বন্দরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই লম্পট গ্রেফতার সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার : রহস্য ঘিরে চাঞ্চল্য প্রয়োজনে বৈষম্যের বিরুদ্ধে আবারও আন্দোলন গড়ে উঠবে-মাও.জব্বার

শারদীয় দুর্গোৎসবে না.গঞ্জ ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বিকাল ৪.৩০ টায় নারায়ণগঞ্জ মহানগরের নতুন পালপাড়াস্থ শ্রীশ্রী সত্যধাম রামঠাকুর মন্দির প্রাঙ্গনে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিপ্লব ঘোষ মনা’র সভাপতিত্বে ও জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ভজন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, নারায়ণগঞ্জ বৌদ্ধ বিহার ও নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ভদন্ত চন্দ্রবংশ থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থগারের সাবেক লাইব্রেরিয়ান ও প্রভাতের পরিচালক এম এম মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি হরি সাহা,মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ,জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমন,জেলা ঐক্য পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস, সম্পাদকমন্ডলীর সদস্য কৃষ্ণপদ মজুমদার, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক রিপন কর্মকার ।

এসময় উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাতের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সুব্রত কুমার সাহা, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার সাহা পিংকু, জীবন সাহা, কোষাধ্যক্ষ পিন্টু রায়, মহানগর ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সূত্রধর, তপন চন্দ্র ধর, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, সনি সাহা, প্রকাশনা সম্পাদক সত্যরঞ্জন দেবনাথ, সহ-প্রচার সম্পাদক বিপুল পোদ্দার, সম্পাদকমন্ডলীর কিশোর দাস, গৌতম দত্ত, মানিক সাহা,সনি সাহা, বন্দর থানা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, মহানগর যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লুর,সহ-সাংগঠনিক সম্পাদক প্রণয় সিংহ, জেলা যুব ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জেকি নন্দী,নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের নেতা কিশোর দাস,প্রবাস বিশ্বাস,দীলিপ মন্ডল, প্রদীপ কুমার দে সহ নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।
আসন্ন দুর্গাপুজায় সকলের মুখে একটু হাসি ফোটানোর জন্য সদস্যবৃন্দ নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকায় ২৫০ জন অসহায় মানুষদের মাঝে নতুন বস্ত্র বিতরন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট