1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাষ্ট্র প্রতিষ্টায় যুবকদের বিকল্প নেই-মাও.আঃজব্বার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

রাষ্ট্র প্রতিষ্টায় যুবকদের বিকল্প নেই-মাও.আঃজব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, “ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। যুবকরাই এ দায়িত্ব পালনে এগিয়ে আসবে।”

বুধবার বাদ আসর সিদ্ধিরগঞ্জ পুল লেকপাড় এলাকায় সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
আবদুল জব্বার বলেন, “আমাদের দেশে এক শ্রেণীর রাজনৈতিক নেতা যুবকদের ঘাম ও রক্ত ব্যবহার করে ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় বসেই তারা যুবকদের ত্যাগ ভুলে যায়। স্বাধীনতার ৫৩ বছরেও শিক্ষিত বেকার সমস্যা সমাধান হয়নি। ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য থাকবে না এবং যোগ্যতা অনুযায়ী প্রত্যেকে কর্মসংস্থানের সুযোগ পাবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী যুব বিভাগের সভাপতি ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। তিনি বলেন, “বিগত স্বৈরাচারের আমলে বিএনপির ভাইয়েরা আমাদের পাশে থেকেছে। অথচ আজ কিছু নামধারী বিএনপি নেতা চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িয়ে দল ও দেশের বদনাম করছে। হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে যে স্বৈরাচারকে প্রতিহত করা হয়েছিল, তা কি এর জন্যই?”

সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমীর আলহাজ্ব কফিল উদ্দিন আহমাদ। সঞ্চালনা করেন জামায়াত নেতা সাইফুল ইসলাম রনি। এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের আমীর মাহাবুব আলম, দক্ষিণ থানা নায়েবে আমীর আব্দুর গফুর, উত্তর থানা সেক্রেটারি শহিদুল ইসলামসহ স্থানীয় পাঁচ শতাধিক যুবক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট