1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে

ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা, কাশিপুর, এনায়েতনগর ও কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
২০২৬ সালের ২৭ এপ্রিল জাতীয় সংসদের বৈঠকে মৌখিক প্রশ্নোত্তর পর্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, প্রস্তাবিত এলাকাগুলোর সীমানা নির্ধারণ, মৌজা তালিকা ও মানচিত্র প্রস্তুতসহ প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং বাস্তবায়নের নির্দিষ্ট কোনো সময়সীমাও নির্ধারণ করা হয়নি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সব প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট