1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকির খানের চমক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের মণ্ডলপাড়া থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে বক্তব্যে জাকির খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন। এবারের নির্বাচন হবেই হবে, তবে নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নারায়ণগঞ্জে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, জাকির খানকে দীর্ঘদিন নির্যাতন ও হত্যাচেষ্টা করা হয়েছিল। কারাগারে থাকার সময়ও তাকে দেখেছি। মুক্তির পর তাকে সংবর্ধনা দিলে হাজারো মানুষের ঢল নামে। ২৫ বছর পরেও তার জনপ্রিয়তা অটুট রয়েছে। তার হাত ধরে সন্ত্রাস কবলিত নারায়ণগঞ্জ মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমউল্লাহ করিম সেলিম, বিএনপি নেতা নাজিম আহমেদ, দিদার খন্দকার, পারভেজ মল্লিক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট