1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে নিখোঁজের ১ দিন পর মিলল শিশুর লাশ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান

সোনারগাঁয়ে নিখোঁজের ১ দিন পর মিলল শিশুর লাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মারিখালী নদে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম পিরোজপুর এলাকা সংলগ্ন মারিখালী নদে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন।
ভাসমান লাশটি বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার রাসেল মিয়ার সাত বছর বয়সী মোস্তাকিমের।

রোববার (৩১ আগস্ট) তার দাদা মো. বাদল মিয়া নাতিকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।

লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট