1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পৈত্রিক ভিটা রক্ষার্থে সিদ্ধিরগঞ্জবাসীর মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পৈত্রিক ভিটা রক্ষার্থে সিদ্ধিরগঞ্জবাসীর মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাপ-দাদার বাড়ি ও জমি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা তাঁতখানা এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। প্রবীণ থেকে তরুণ- সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই চালু হওয়া মেট্রোরেল এবং ১০০ ফিট ও ২০০ ফিট হাইওয়ে সড়ক নির্মাণ প্রকল্পের কারণে তাদের পৈতৃক জমি ও ঘর-বাড়ি উচ্ছেদের ঝুঁকিতে পড়েছে। এতে শুধু ব্যক্তিগত সম্পত্তিই নয়, তাদের আবেগ, স্মৃতি ও জীবিকার মাধ্যমও ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন- “জমি বাঁচাও, বাড়ি বাঁচাও, মেট্রোরেল চাই না।”

একজন প্রবীণ বাসিন্দা বলেন, “২০১৩ সালেও একই ধরনের প্রকল্প বাস্তবায়নের চেষ্টা হয়েছিল। তখন স্থানীয়দের প্রতিবাদের মুখে তা বাতিল হয়। এবারও আমরা চাই না সেই ইতিহাস পুনরাবৃত্তি হোক। আমাদের বাপ-দাদার সম্পত্তি রক্ষা করতে হবে।”

জানা গেছে, ইতোমধ্যেই প্রকল্পের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে জমি মাপঝোপ শুরু করেছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েছে অনেক পরিবার। কেউ কেউ অভিযোগ করেছেন, তাদের জমি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে।

মানববন্ধনে বক্তৃতা দেন স্থানীয় গাজী সেলিম। তিনি বলেন, “আমরা মেট্রোরেল বা হাইওয়ে বিরোধী নই। তবে আমাদের পরিবার, জীবন ও সম্পত্তির ওপর যদি প্রকল্প নেতিবাচক প্রভাব ফেলে, তা আমরা মেনে নেব না। আমাদের শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার রক্ষা করতে হবে।”

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ডিএইচ বাবুল, সাগর প্রধান, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মিয়া মুজিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট