1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনসেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। সবশেষ শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় মারা যান গৃহবধূ সালমা বেগম (৩০)। এর আগে, বেলা ১১টায় মারা যায় তানজিলা আক্তার তিশা (১৭) এক কিশোরী। তারা দুজনেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বলেন, সালমার শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও দগ্ধ হওয়ায় শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। এর আগে, বেলা ১১টার দিকে মারা যায় তানজিলা আক্তার তিশা। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, আসমার অবস্থা আশঙ্কাজনক। সে এখন লাইফ সাপোর্টে আছে। তার শরীর ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালী পুড়ে গিয়েছে। তার ১১ বছরের মেয়ে মুনতাহা (৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনা শুধু আরাফাতের অবস্থার উন্নতি হয়েছে। সে ১৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে মারা যান—ইমাম উদ্দিন (এক মাস বয়সী শিশু), তাহেরা আক্তার (৫৫, নানি), হাসান গাজী (৪০, বাবা), জান্নাত (৪, শিশু কন্যা)।

নতুন করে মারা গেছেন—সালমা বেগম (৩০, হাসানের স্ত্রী) ও হাসানের ভাতিজি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিলা আক্তার তিশা (১৭)। সে তানজিল হোসেনের মেয়ে।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলার খন্দকার ভিলা নামে বাড়ির ভাড়াটিয়া কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন দগ্ধ হন।

এলাকাবাসীর দাবি, এই বিস্ফোরণ তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে হয়েছে। তাদের মতে, ঘটনার পরও ওই কক্ষের নিচ থেকে গ্যাস উঠতে দেখা গেছে, যা লিকেজের আলামত হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট