1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে-জেলা প্রশাসক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

নারায়ণগঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে-জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিল্পায়ন চলবে, তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই উন্নয়ন সম্ভব। পৃথিবীর একমাত্র বাসযোগ্য গ্রহ হলো এই পৃথিবী—তাই একে বাসযোগ্য রাখাই আমাদের দায়িত্ব।”

রোববার (২৯ জুন) সকালে চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, “তাপমাত্রা বাড়ার ফলে বরফ গলে সমুদ্রের পানির স্তর বাড়বে, ফসল নষ্ট হবে, দেখা দেবে খাদ্যসংকট। নারায়ণগঞ্জে চাষাবাদের জমি খুবই সীমিত। তাই প্রতিটি খালি জায়গায় গাছ লাগানো এখন সময়ের দাবি। আমরা এই মাসের মধ্যেই এক লক্ষ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ইতোমধ্যে রূপগঞ্জে এক কিলোমিটার সড়কজুড়ে এবং আড়াইহাজারে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে।”

তিনি আরও বলেন, “জেলা প্রশাসন ইতোমধ্যে খাল উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। একটি কমিটি গঠন করে দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে। আমাদের লক্ষ্য নারায়ণগঞ্জকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক শহর হিসেবে গড়ে তোলা।”

উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আরও বলেন, “আপনারা আমাদের পাশে থাকলে ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জকে সবুজ শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে পারব। আমাদের স্লোগান—‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা।’”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, জেলা সহকারী বন সংরক্ষক কাজী মাহিনুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগ, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট