1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকা হতে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকা হতে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১২ এপ্রিল ২০২৩ইং তারিখ ০১:৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৯৪ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের সুরুজ মিয়া এর ছেলে আল আমিন (২৯)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট