1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক নিহত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বৈশ্বিক মন্দা রপ্তানি কমার বড় নিয়ামক হিসেবে কাজ করছে-শিল্পমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু রূপগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে মারধর: গর্ভের সন্তান নষ্টের অভিযোগ অনলাইনে প্রতারণা: বন্দরে প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক মরহুম পিতার বদলি হজ্ব পালনে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী বুলবুল ইসলাম মোবাইলে হত্যার কথা ফাঁস, ফতুল্লায় প্রবাসীর বাড়িতে কিশোরের লাশ বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক-দিপু ভূইয়া ফতুল্লায় গুদামের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারিয়েছেন মুন্সিগঞ্জ উচ্চয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এই ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোখলেসুর রহমান।

পরিবারের বরাতে পুলিশ জানায়, নিহত শিক্ষক দেলোয়ার নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন তিনি। তবে তিনি ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকতেন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক মোখলেসুর বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের দিকে ঢুকছিল। এ সময় নিহত ব্যক্তিসহ কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে চলন্ত ট্রেনের ওঠার চেষ্টা করেন। তখন ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।’

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত ব্যক্তি একটি স্কুলের প্রধান শিক্ষক এবং তার পরিবারের লোকজনকে এ বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করা হয়েছে।

নিহতের সহকর্মী ইমরান হোসেন জানান, দেলোয়ার হোসেন স্কুল ছুটির পর সাধারণত মুন্সিগঞ্জ থেকে নদীপথে নারায়ণগঞ্জ হয়ে পরে ট্রেনে তার শ্যামপুরের বাড়িতে ফিরতেন।

নিহত স্কুল শিক্ষক দেলোয়ারের স্ত্রী শিরিন আক্তার বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর খবর শুনেছি, কিন্তু কীভাবে ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানি না।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট