1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় জ্ঞাতি সম্মেলনে শ্রীলংকার রাষ্ট্রদূত ধর্মপালা উইরাক্কোডি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ফতুল্লায় জ্ঞাতি সম্মেলনে শ্রীলংকার রাষ্ট্রদূত ধর্মপালা উইরাক্কোডি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দানরাজা দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ফতুল্লায় জ্ঞাতি সম্মেলন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের শ্রীলংকার হাইকমিশনার (রাষ্ট্রদূত) ধর্মপালা উইরাক্কোডি।

শুক্রবার (১ নভেম্বর) সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর পিলকুনীতে এ সভা অনুষ্ঠিত হয়। শুভ কঠিন চীবর দানোৎসব আয়োজনে ছিলেন কেন্দ্রীয় বুদ্ধ বিহার ও ড. শাসন রক্ষিত ধ্যান কেন্দ্র।

এতে সভায় ঢাকার সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চার্জ দ্যা এ্যাফেয়ার্স প্রণম থাম্পারায়ন, চট্টগ্রামের আগ্রাবাদের শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহার ও প্রজ্ঞাজ্যোতি ধ্যান কেন্দ্রের পরিচালক ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ, আশুলিয়া বৌধিজ্ঞান ভাবনা কেন্দ্র ও বৌদ্ধ বিহারের সংঘ প্রধান ভদন্ত বোধিমিত্র মহাথের, কেন্দ্রীয় বুদ্ধ বিহারের সভাপতি অধ্যক্ষ চন্দ্র বংশ ভান্ত, সাধারন সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া, বিহার উন্নয়ন কমিটির সভাপতি বাবু দেবাশীষ বড়ুয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ও ধর্মানুসারিগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট