1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত

রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জ উপজেলায় পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. জিহাদ (২২) নামের এক তরুন নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে পজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন।

জানা গেছে, নিহত জোবায়ের চনপাড়া এলাকার ৮ নম্বর গলির মো. জামালের ছেলে৷ জিহাদ স্থানীয় একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে কাজ করতেন। তার স্ত্রী সুমাইয়া সাত মাসের অন্তঃসত্ত্বা বলেন জানান পরিবারের সদস্যরা। নিহতের পিতা জামাল স্থানীয় যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

এদিকে, রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে থানার পরিদর্শক জোবায়ের হোসেন জানান, রাতে পুরোনো দ্বন্দ্বের জেরে ওই তরুণকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

তিনি বলেন, ময়না তদন্ত শেষ। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট