1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
২ হত্যা মামলায় আরও ছয় দিনের রিমান্ডে গাজী - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত

২ হত্যা মামলায় আরও ছয় দিনের রিমান্ডে গাজী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলায় শফিক ও বাবুল মিয়া হত্যার দুই মামলায় মোট ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।

রোববার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে দুই হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীর রিমান্ড আবেদন করলে দুই মামলায় ৩ দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় গাজীকে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংগঠিত হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি গোলাম দস্তগীর গাজী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট